তারপর একদিন আমাদের তীব্র প্রেমিকারা চলে যাবে। মানুষ চলে গেলে আমরা পিছু ডাকি না, অমঙল হয়। ওরা চলে যাবার সময় দয়া করে "ভালো থেকো" বলে যায়। যে মানুষটা ভালো লাগার সমস্ত কারণ তছনছ করে ভেঙে দিয়ে চলে যাবে তার ঐটুকুন দয়া বিষের ফলার মত বিঁধে। আমাদের তীব্র প্রেমিকারা চলে যায়, তাদের পায়ের ছাপে বিকেল নামে মহাশশ্মানের মত চুপচাপ। তারা চলে যায় আর খষে পড়ে প্রতিশ্রুতির পলেস্তার। একজন মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে গেলে জগতের সমস্ত মানুষদের প্রতি আমাদের সন্দেহ বেড়ে যায়। কেবল আমাকে নয়, তীব্র প্রেমিকা চলে যাবার সময় খুন করে দিয়ে যায় পৃথিবীর সকল নারীদের!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশে প্রথম যুদ্ধাপরাধী বিচার কবে কোথায় কার প্রতিষ্ঠিত আদালত ও কার তৈরি আইনে হয়েছিল জানেন?

15 August, Mujib

❝ আই হেট পলিটিক্স ট্যাগ লাগিয়ে নিজেকে স্মার্ট মনে করা ২০ বছর বয়সী একজন তরুণ, একটি দেশের জন্য আবর্জনা। সে নিকৃষ্ট স্বৈরশাসক থেকে নিকৃষ্ট ❞ - মারজান রহমান