ব্যক্তি স্বাধীনতার জোরে জিয়াউর রহমান কে ঘৃণা করতে পারেন। তবে, _____- মেজর ডালিম.
জিয়াউর রহমানকে আপনি ঘৃণা করতেই পারেন, এটা আপনার ব্যাক্তি স্বাধীনতা। কিন্তু জিয়াউর রহমানকে ঘৃণা করার জন্য যে ব্যাক্তি স্বাধীনতা আপনি পেয়েছেন আপনার সেই ব্যাক্তি স্বাধীনতা অর্জনে জিয়াউর রহমান যে ভূমিকা পালন করেছেন অন্তত তার জন্য হলেও একজন জিয়াকে আপনি হাজার বার ভালোবাসতে বাধ্য।
আজ যে মাটিতে দাঁড়িয়ে জিয়াকে গালাগাল করছেন শেখ মুজিবকে হত্যার মিথ্যে অভিযোগে সেই মাটির বিজয়ের জন্য একজন জিয়ার ভূমিকা অপরিসীম। শেখ মুজিবের আটকের পর উনার আশে পাশের বড় বড় রাঘববোয়াল টাইপের নেতারা যখন জীবন বাঁচাতে পলায়নে ব্যাস্ত, ঠিক তখন একজন জিয়াই "We Revolt" আওয়াজে চিৎকার করে জানান দিয়েছিলেন এই মাটির বিজয়ের সূচনা।
শেখ মুজিবের হত্যার তাৎক্ষনিক কোন প্রতিবাদ ও প্রতিশোধ না নেওয়ায় একজন জিয়া যদি অপরাধী হন, তাহলে সমাজের প্রতিটা স্তরে, রাস্ট্রের প্রতিটা সেক্টরে, প্রতিটা বিভাগে, প্রতিটা ডিপার্টমেন্টে যে অসংগতি হচ্ছে তার জন্য আপনিও দায়ী। কারন এসব অসঙ্গতি দেখেও আপনি কোনদিন প্রতিবাদ করেন নি, কিংবা প্রতিশোধ নেন নি।
প্রতিদিন অন্যায়ভাবে শত শত মানুষকে মারা হচ্ছে এসব দেখার পরও আপনি যদি চুপ করে বসে থাকতে পারেন তবে একজন জিয়াকে খুনি বলার আগে আপনি নিজেকে নিজে হাজারবার খুনি বলে নিজের গলায় নিজেই ফাঁসির দড়ি ঝুলানো উচিৎ।
শেখ মুজিবকে হত্যা করা হবে এমন তথ্য জানা স্বত্বেও জিয়া কোন প্রদক্ষেপ নেননি' এমন মিথ্যা অভিযোগে যদি একজন জিয়াকে গালি দিয়ে থাকেন তবে আপনিও কোন অংশে এই দেশকে ধ্বংস করা তথা এই দেশ মাতৃকাকে বারংবার ধর্ষণ করার তালিকা থেকে নিজেকে বাদ দিতে পারবেন না। কারন আপনিও জানেন যেভাবে গত কয়েক বছরে এই দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আগামীতে এই দেশের মৃত্যু নিশ্চিত। আর এই নিশ্চিত মৃত্যু জেনেও আপনি চুপ।
শেখ মুজিবের মৃত্যুর পর যেই আপনি আনন্দে মিসিল করেছিলেন সেই আপনি আজ স্রোতের তালে শেখ মুজিবের নামে শিন্নি খেয়ে জিয়াকে যখন গালি দেন তখন বলতে হয় আপনি হলেন পাকিস্তানীদের চেয়েও ভয়ংকর রাজাকার ও হানাদার বাহিনীর একজন।
এতো কিছুর পরও আপনি যদি একজন জিয়াকে খুনি প্রতারক আখ্যা দিয়ে শেখ মুজিবের নামে শিন্নি খেয়ে জিয়াকে গালাগাল করেন তবে আপনি কখনোই এই দেশের বিজয়ের পক্ষে নন। আপনি হলেন স্রোতের তালে এগিয়ে চলা এক খণ্ড প্রতারক খড় কুটা। যার গালাগালে একজন জিয়ার সুনাম ও জিয়ার প্রতি বিবেকবানদের ভালোবাসার কোন কমতি হবে না।
একজন জিয়া বাংলাদেশের মানচিত্র ও বাংলাদেশের লাল সবুজের পতাকার সাথে মিশে থাকা এক অকুতোভয় নির্ভীক কমান্ডার। যাকে এই দেশের বিজয়ের রক্ত থেকে ঘষা মাজা করেও মুছে ফেলা সম্ভব নয়।
সকলকে রক্ত মাখা বিজয় দিবসের শুভেচ্ছা। যাদের আত্মত্যাগে এই দেশ মাতৃকার জন্ম তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
লিখেছেনঃ মেজর ডালিম
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন